সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

৬২ বছর পেরিয়েও, নস্টালজিয়ার অপর নাম 'নটরাজ' ও 'অপ্সরা' পেনসিল।

"কাকটা কিছু জবাব দিল না, খালি পেনসিল মুখে দিয়ে খানিকক্ষণ কী যেন ভাবল। তার পর বলল, সাত দুগুণে চোদ্দোর নামে চার, হাতে রইল পেনসিল"। সুকুমার রায়ের "হ য ব র ল" র কাক্কেশ্বর ঠিক কোন কোম্পানির পেনসিলে অঙ্ক কষেছিল তা হয় তো আমাদের জানা নেই, কিন্তু পেনসিল বলতে বাঙালির স্মৃতিতে চিরকালীন অভ্যেস তৈরি করেছে সেই লাল-কালো খোলসের নটরাজ পেন্সিল আর ছাইরঙা অপ্সরা পেনসিল। একথা সবাই বেশ জানে।                     নটরাজ পেনসিল শুধু নাম আর খোলসই নয়, নটরাজ বা অপ্সরার বিজ্ঞাপনও ক্রেতাদের কাছে অভিনবত্ব তৈরি করেছে। একদিকে নব্বই-এর দশকের সেই বিখ্যাত বিজ্ঞাপনে আর পাঁচটা পেনসিলের সঙ্গে  প্রতিযোগিতার দৌড়ে নটরাজ পেনসিল অনায়াসে জিতে গিয়েছে। অন্যদিকে অপ্সরার 'একস্ট্রা ডার্ক' পেনসিল পরীক্ষার খাতায় একস্ট্রা মার্কস এনে দিয়েছে। সেই থেকে আজ অবধি দীর্ঘ ৬২ বছরের যাত্রাপথে 'নটরাজ' আর 'অপ্সরা' আমাদের শৈশবের নস্টালজিয়া হয়ে থেকে গিয়েছে।                           অ...

তিন বেলা অভুক্ত থাকা ছেলেটি আজ ৪০ মিলিয়ান ডলারের মালিক

স ফলতার গল্প শুনতে আমরা প্রত্যেকেই  ভালোবাসি।দিন খাওয়া মানুষের জীবনযাপন হঠাৎ করেই রাজার হালে ফিরে আসলে অবাক হয়ে পুলকিত হই। খুব কম জনই থাকে, যারা কোনো মানী ব্যক্তির দুুুুুুুুুরাবস্থা থেকে ভালো জায়গায় উত্থানের ইতিবৃত্ত জানেন।ফলে অনেক সময় এইসব ব্যাক্তিদের কষ্টের অধ্যায় এবং ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামের ইতিহাস জনসমক্ষের আড়ালে চলে যায়।আমার মনে হয় এই ইতিহাস সকলের জানা উচিত,নিজের মনের জোড়কে বাড়াতে।আজ এমনই একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে রইল আমার নিবেদন।                           বাবার সাথে ক্রিশ গেল ক্রিস গেইল কে আমরা সবাই চিনি। তার সফলতার দিকটি সকলের কাছেই উন্মোচিত।অনেকেরই হয়তো জানা নেই তার শৈশবকাল খুব একটা সুখকর ছিল না। ক্রিসট্রোপার হেনরি গেইলের জন্ম ১৯৭৯ সালের ২১শে সেপ্টেম্বর জ্যামাইকার কিংস্টনের এক বস্তিতে বসবাসকারী অত্যন্ত দরিদ্র পরিবারে।তারা সব মিলিয়ে মোট ছয় ভাইবোন ছিলেন। ক্রিস গেইল ছিলেন তার পিতা-মাতার পঞ্চম তম সন্তান । তার বাবা ডুডলি গেইল পেশায় একজন পু’লিশ অফিসার ছিলেন। পু’লিশের...

এক দৃষ্টিহীন ক্রিকেটারের করুন পরিণতি

স ময়ের হাতে কাকে কখন আত্মবলিদান দিতে হয় সেকথা কারোরই আগে থেকে জানা থাকেনা। আজকের আমির কালকের ফকির। সময়ের এই অবাক বিচারে এমনটাই হয় অনেকসময়। আমরা সাধারণ মানুষরা তো এরকম বহু সাক্ষী থেকেছি। কখনও কখনও আমাদের নিজেদের সাথেই এমন ঘটেছে। আর শুধু আমার আপনার মত সাধারণ মানুষদের জীবনেই নয়। খারাপ ভালো রয়েছে বহু তারকাদের জীবনেও। সময় তাদেরও বহুবার অন্ধকারে ঠেলে দিয়েছে। খ্যাতিচ্যুত পথে দাঁড়ানোর মত অবস্থার সম্মুখীন হয়েছে বহু তারকাই। সেসব গল্প হয়তো অধিকাংশ সময়ই চাপা পরে যায়, প্রকাশ পায়না। কিন্তু কালকের সেই বিখ্যাত মানুষটা আজকে কোথায়? আগ্রহ তো থাকেই মানুষের। তাই এরকমই একজন হারিয়ে যাওয়া এমনকি সবকিছু হারিয়ে ফেলা এক মানুষকে নিয়েই রইল আজকের পরিবেশন। যার বর্তমান পরিস্থিতি জানলে চোখের জল ধরে রাখতে নেহাৎ একটু নয় খুব কষ্টই হবে। বিশ্বকাপে দেশের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সর্বদাই গর্বের বিষয়।এমনই স্বপ্ন দেখেছিলেন গুজরাটের এক ছোট্ট গ্রামের অধিবাসী বালাজী ডাগোর ।তিনি জন্ম থেকেই ছিলেন দৃষ্টিহীন,কিন্তু কোনো প্রতিবন্ধকতাই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।এবং ছোটো থেকেই...

GENGHIS KHAN : THE NAME OF A LAMENT IN HISTORY

O ne of the most controversial, barbaric, oppressive, violent characters in history is Genghis Khan. Almost everyone who has read history knows about him or is familiar with this name. There are only a handful of his equals in the history of the world.  Who single-handedly conquered the largest region in the world and who is simultaneously responsible for the deaths of 40 million innocent people.  The life story of Genghis Khan is like a living movie with an unprecedented mix of destruction, murder, cunning, power, greed and maneuvering.  An important chapter of history may remain unknown to you if you do not know about the thrilling ups and downs of his life and the unimaginable devastation.  So I tried to discuss some wonderful facts about the life of Genghis Khan here.  Mistakes are forgivable. ★ Birth and place of birth: - This conqueror of history was born in the steppe or grassland pasture of Mongolia.  Genghis is believed to have been bor...

"জামাইষষ্ঠী" ও "জলভরা" সন্দেশের উৎপত্তি ও ইতিহাস

★ জামাইষষ্ঠি ও জলভরা সন্দেশের উৎপত্তি ও ইতিহাসঃ- খাদ্যরসিক বাঙালীর কাছে "জ" শব্দটি খুবই জনপ্রীয় এবং আমোদপ্রীয় অক্ষরও বটে।এখন আপনারা বলবেন যে এত্ত ভালো ভালো অক্ষর থাকতে শেষে কিনা "জ" ।কই,আমরাও তো বাঙালী "জ" কে তো এত্ত পাত্তা দিই না।আরে মশাই আপনিও দেন,,,বলছি তো দেন।নাহলে "জামাষষ্ঠী " কবে আসবে,আর শ্বাশুড়ি মার হাতে কত্ত কি লিচু,আম,কলা,মাংস-টাংস খাবেন তার জন্য দিন গোনেন কেন?আর সেই "জামাইষষ্ঠীর" মিষ্টির পাতে "জলভরা" থাকবে না এটা কখনো কি সম্ভব? যাইহোক এতক্ষনে মনে হয় আপনারা প্রত্যেকেই "জ" এর মাহাত্ম্য বুঝে গিয়েছেন।প্রসঙ্গত উল্লেখ্য, এখানে আমি "জ"এর উৎপত্তি দেখাতে আসিনি,এই যে "জ" দিয়ে দু-দুটো শব্দ পেলাম,তারই ইতিবৃত্ত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি।তবে এবার আসা যাক আসল কথায়। বাঙালীর ঘরে ঘরে বৌভাতের মতোই জামাইষ্ঠী হল একটি সম্পর্কের সম্মানার্থে পালনীয় উৎসব।প্রথমটি নববধূর আগমনে অনুষ্ঠিত হয়,দ্বিতীয়টি অনুষ্ঠিত হয় জামাতার আগমনে।কিন্তু আপনি কি জানেন, জামাই ষষ্ঠী আসলে জামাইদের উৎসবই নয়? অবাক হচ্ছেন...

"জীবানু তত্ত্ব'ও "হাত ধোওয়া"-র জনককে বলা হয়েছিল পাগল মারা হয়েছিল পিটিয়ে।

বর্তমান করোনা সংক্রমিত বিশ্বে "হাত ধোওয়া" সূর্য ও চন্দ্র উদয়ের মতোই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।কিন্তু আপনি কি জানেন ১৬০ বছর পূর্বে এই হাত ধোওয়া-র আবিষ্কর্তাকে এই প্রক্রিয়া আবিষ্কারের জন্য পিটিয়ে মারা হয়েছিল,চিহ্নিত করা হয়েছিল পাগল বলে।ঠিক যেমন  কোপারনিকাস,গ্যালিলিও ও ব্রুনোকে তাঁদের মৌলিক চিন্তা ভাবনার জন্য মাশুল দিতে হয়েছিল। এবার আসা যাক আসল কথায়।প্রায় ১৬০  বছর আগের কথা। হাঙ্গেরিয়ান চিকিৎসক ইগনাজ ফিলিপ স্যামেলওয়াইজ প্রথম কাজ শুরু করেছিলেন ভীয়েনা জেনারেল হাসপাতালে। অষ্টাদশ শতকের মাঝামাঝি ভিয়েনা জেনারেল হাসপাতালে প্রসূতি মৃত্যুর হার ছিল খুব বেশি। সাধারণের চেয়ে তিনগুণ বেশি প্রসূতি মারা যেতেন। চাইল্ড বেড ফিভার নামের এক ধরণের অসুখে আক্রান্ত ছিল তখনকার শিশুরা।এরফলে প্রসূতিদের জন্মদেওয়া বাচ্ছারাও মারা যেত।তখন তিনি খুঁজে বের করতে চেয়েছিলেন যে,কেন এই বিভাগের বাচ্চারা মারা যাচ্ছে।সুতরাং তিনি অবিলম্বে পর্যবেক্ষন শুরু করলেন।                ★ ভিয়েনা জেনারেল হাসপাতাল                ...

চেঙ্গিজ খান : ইতিহাসে একটি আর্তনাদের নাম

ইতিহাসের এক অন্যতম বিতর্কিত, বর্বর,অত্যাচারী,হিংস্র চরিত্র হল চেঙ্গিস খান।ইতিহাস পড়া সমস্ত ব্যক্তিই কমবেশি তাঁর সম্পর্কে জানেন বা এই নামের সাথে পরিচিত।পৃথিবীর ইতিহাসে তার সমকক্ষ পৃথিবীতে মাত্র হাতে গোনা কয়েকজন। যিনি  এককভাবে জয় করেছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি অঞ্চল এবং যিনি একই সাথে ৪ কোটি নিরাপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। ধ্বংস, হত্যা, চাতুর্য, ক্ষমতা, লিপ্সা এবং রণকুশলতার এক অভূতপূর্ব মিশেলে গড়া চেঙ্গিস খানের জীবন কাহিনী যেন একটি জীবন্ত সিনেমার মত। তার ঘটনা বহুল জীবনের রোমাঞ্চকর উত্থান পতন এবং অচিন্তনীয় ধ্বংসলীলা সম্পর্কে না জানলে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ত আপনার অজানাই থেকে যাবে। তাই চেঙ্গিস খানের জীবনের কিছু বিস্ময়কর তথ্য এখানে আলোচনা করার চেষ্টা করলাম। ভুল-ত্রুটি মার্জনীয়। ★ জন্ম ও জন্মস্থানঃ- মঙ্গোলিয়ার স্তেপ বা তৃণ চারণভূমিতে জন্ম হয়েছিল ইতিহাস সৃষ্টিকারী দাপুটে এই বিজেতার। মনে করা হয় চেঙ্গিসের জন্মস্থান ছিল উত্তর মঙ্গোলিয়ার খেনতি পর্বতমালার অন্তর্ভুক্ত বুরখান খালদুন পর্বতের খুব কাছে দেলুন বলদাখ নামের এক জায়গায় ।তাঁর জন্ম খুব সম্ভবত ১১৬২ সালে।তবে চেঙ্...