সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এক দৃষ্টিহীন ক্রিকেটারের করুন পরিণতি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এক দৃষ্টিহীন ক্রিকেটারের করুন পরিণতি

স ময়ের হাতে কাকে কখন আত্মবলিদান দিতে হয় সেকথা কারোরই আগে থেকে জানা থাকেনা। আজকের আমির কালকের ফকির। সময়ের এই অবাক বিচারে এমনটাই হয় অনেকসময়। আমরা সাধারণ মানুষরা তো এরকম বহু সাক্ষী থেকেছি। কখনও কখনও আমাদের নিজেদের সাথেই এমন ঘটেছে। আর শুধু আমার আপনার মত সাধারণ মানুষদের জীবনেই নয়। খারাপ ভালো রয়েছে বহু তারকাদের জীবনেও। সময় তাদেরও বহুবার অন্ধকারে ঠেলে দিয়েছে। খ্যাতিচ্যুত পথে দাঁড়ানোর মত অবস্থার সম্মুখীন হয়েছে বহু তারকাই। সেসব গল্প হয়তো অধিকাংশ সময়ই চাপা পরে যায়, প্রকাশ পায়না। কিন্তু কালকের সেই বিখ্যাত মানুষটা আজকে কোথায়? আগ্রহ তো থাকেই মানুষের। তাই এরকমই একজন হারিয়ে যাওয়া এমনকি সবকিছু হারিয়ে ফেলা এক মানুষকে নিয়েই রইল আজকের পরিবেশন। যার বর্তমান পরিস্থিতি জানলে চোখের জল ধরে রাখতে নেহাৎ একটু নয় খুব কষ্টই হবে। বিশ্বকাপে দেশের হয়ে ক্রিকেটে প্রতিনিধিত্ব করা সর্বদাই গর্বের বিষয়।এমনই স্বপ্ন দেখেছিলেন গুজরাটের এক ছোট্ট গ্রামের অধিবাসী বালাজী ডাগোর ।তিনি জন্ম থেকেই ছিলেন দৃষ্টিহীন,কিন্তু কোনো প্রতিবন্ধকতাই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।এবং ছোটো থেকেই...