" নোকিয়া " নামটির সাথে আমরা সকলেই ভীষন পরিচিত।কিন্তু জানেন কি এই "নোকিয়া" নামটির উৎপত্তির ইতিহাস।না এটা কোনো মোবাইল কোম্পানির নাম থেকে আসেনি।আসলে একটি নদীর নাম, ধার নিয়েছিলেন এক ইঞ্জিনিয়ার নদী তীরে চুপটি করে বসে আছে, ছোট্ট একটা শহর, নদীর নামানুসারে কোলাহলহীন এই শহরটির নামও নোকিয়া।আমরা সকলেই কম বেশি জানি যে,মোবাইল ফোনের জগতে ঝড় তোলা কোম্পানি নোকিয়া, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কোম্পানিগুলির কাছে নিজের শ্রেষ্ঠত্ব খুইয়ে ফেললেও, নোকিয়া নামটি কিন্তু গেঁথে আজও আছে মানুষের মনের ভেতর। আসলে এই নোকিয়া নামেই আছে জাদু। যে নামের বয়স হয়তো কয়েক হাজার বছর। নোকিয়া আসলে ফিনল্যান্ডের একটা নদীর নাম। পুরো নাম ছিল ‘ নোকিয়ানভির্তা ’, পরে নামটা হয়ে যায় ‘ নোকিয়া ’। পিরাকানমার পাইয়াজার্ভি হ্রদ থেকে সৃষ্টি হয়ে, ৯ কিলোমিটার পথ অত্যন্ত্য ধীরগতিতে পাড়ি দিয়ে, কুলোভেসি হ্রদে গিয়ে পড়েছে এই ছোট্ট নদীটি। অপরূপ নিসর্গের জন্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নদীটি। অসামান্য সৌন্দর্য্য ঘিরে আছে নদীটিকে। পাথর দিয়ে তৈরি করা পুরানো কিছু প্যালেস। ঢেউ খেলানো সবুজ ঘাসের গালচে পাতা পার্ক। ...
ইতিহাস এবং অন্যান্য যেকোনো বিষয় সম্পর্কে পরিমার্জিত যথাযথ,আলোচনার চেষ্টাই হল এই ব্লগের উদ্দেশ্য। পড়ুন,জানুন,অন্যকে জানান,জ্ঞানী হন।পড়াশোনা বা জানার থেকে বড়ো কিছু এই পৃথিবীতে নেই।।