বর্তমান করোনা সংক্রমিত বিশ্বে "হাত ধোওয়া" সূর্য ও চন্দ্র উদয়ের মতোই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।কিন্তু আপনি কি জানেন ১৬০ বছর পূর্বে এই হাত ধোওয়া-র আবিষ্কর্তাকে এই প্রক্রিয়া আবিষ্কারের জন্য পিটিয়ে মারা হয়েছিল,চিহ্নিত করা হয়েছিল পাগল বলে।ঠিক যেমন কোপারনিকাস,গ্যালিলিও ও ব্রুনোকে তাঁদের মৌলিক চিন্তা ভাবনার জন্য মাশুল দিতে হয়েছিল। এবার আসা যাক আসল কথায়।প্রায় ১৬০ বছর আগের কথা। হাঙ্গেরিয়ান চিকিৎসক ইগনাজ ফিলিপ স্যামেলওয়াইজ প্রথম কাজ শুরু করেছিলেন ভীয়েনা জেনারেল হাসপাতালে। অষ্টাদশ শতকের মাঝামাঝি ভিয়েনা জেনারেল হাসপাতালে প্রসূতি মৃত্যুর হার ছিল খুব বেশি। সাধারণের চেয়ে তিনগুণ বেশি প্রসূতি মারা যেতেন। চাইল্ড বেড ফিভার নামের এক ধরণের অসুখে আক্রান্ত ছিল তখনকার শিশুরা।এরফলে প্রসূতিদের জন্মদেওয়া বাচ্ছারাও মারা যেত।তখন তিনি খুঁজে বের করতে চেয়েছিলেন যে,কেন এই বিভাগের বাচ্চারা মারা যাচ্ছে।সুতরাং তিনি অবিলম্বে পর্যবেক্ষন শুরু করলেন। ★ ভিয়েনা জেনারেল হাসপাতাল ...
ইতিহাস এবং অন্যান্য যেকোনো বিষয় সম্পর্কে পরিমার্জিত যথাযথ,আলোচনার চেষ্টাই হল এই ব্লগের উদ্দেশ্য। পড়ুন,জানুন,অন্যকে জানান,জ্ঞানী হন।পড়াশোনা বা জানার থেকে বড়ো কিছু এই পৃথিবীতে নেই।।