রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই অত্যাচারী শাসক ছিলেন? ★ একজন সম্মানীয় ব্যক্তিত্বের করা এই প্রশ্নে আমি বছরখানেক আগে হতাশ হয়েছিলাম।কিন্তু তখন আমার কাছে কোনো এমন প্রমাণ ছিল না যে তাঁর বক্তব্যকে খন্ডন করতে পারে।আমি নিশ্চুপ ছিলাম।কিন্তু উনিও তেমন কিছু প্রমাণ বা যুক্তি দিতে পারেননি।আমি বুঝেছিলাম এটা গা জোয়ারি কথা বলেছেন।কিন্তু আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই।বহুদিন ধরে আমি গুরুদেবের কিছু অত্যাচারকে চিহ্নিত করার সুযোগ পেয়েছি;এবং তার জোরেই আজকে এই পোস্ট করছি। আজ্ঞে হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর বেশ অত্যাচারী শাসক ছিলেন।অর্থসংকটে শান্তিনিকেতনের ব্রহ্মচর্য বিদ্যালয় বন্ধ হওয়ার উপক্রম হলে রবীন্দ্রনাথ সে সংকট মেটাতে একটি বসতবাটিসহ স্ত্রী মৃণালিনী দেবীর প্রায় সমস্ত গয়না বেঁচে দিয়েছিলেন। এতে করে তিনি বউয়ের প্রতি অতি আচার করেছেন অর্থাৎ অত্যাচার করেছেন। রবীন্দ্রনাথ নিজ জামাই, বন্ধুপুত্রসহ একমাত্র জীবিত ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরকে কৃষি শিক্ষা নেওয়ার জন্য ১৯০৬ সালে সুদূর যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন। সেই প্রায় সোয়াশ বছর আগে অন্যান্য ধনাঢ্য বাঙালির মতো ছেলেকে বিদেশে ব্যারিস্টারি পড়তে না ...
ইতিহাস এবং অন্যান্য যেকোনো বিষয় সম্পর্কে পরিমার্জিত যথাযথ,আলোচনার চেষ্টাই হল এই ব্লগের উদ্দেশ্য। পড়ুন,জানুন,অন্যকে জানান,জ্ঞানী হন।পড়াশোনা বা জানার থেকে বড়ো কিছু এই পৃথিবীতে নেই।।